উড়োজাহাজের জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র, অল্পের জন্য রক্ষা

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ।
সূত্রের খবর, কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার AI ৭৬৩ উড়োজাহাজটি।
উড়োজাহাজটি যখন রানওয়েতে পৌঁছয় তখন দেখা যায় জ্বালানি ট্যাঙ্ক থেকে তেল পড়ছে। এ সময় উড়োজাহাজটিতে ছিল প্রায় ১৩০ জন যাত্রী। ঘটনাটি দেখা মাত্রই যাত্রীদেরকে নামিয়ে আনা হয়। শেষতক অন্য প্লেনে যাত্রীদেরকে দিল্লির উদ্দেশ্যে পাঠিয়ে উড়োজাহাজটির মেরামতির কাজ শুরু করা হয়।
এর আগেও এমন পরিস্থিতি একাধিকবার হয়েছে৷ সম্প্রতি মাঝ আকাশে বন্ধ হয়ে গিয়েছিল ইঞ্জিন৷ ঝুঁকি না নিয়ে পাইলট মুম্বই বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করেন৷ পরে যাত্রীদের অন্য একটি বিমানে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়৷ সে সময়ও যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের ইঞ্জিনটি বন্ধ হয়ে গিয়েছিল৷ এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছিলেন, তাঁরা যাত্রী সুরক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেন৷ কিন্তু তারপরেও ফের একই অবস্থা৷
-B










