যাত্রীবাহী জার্মান উড়োজাহাজ নিখোঁজ
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় জার্মানির একটি ছোটো যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উড়োজাহাজটি নিখোঁজ হয়। জার্মানির জননিরাপত্তা মন্ত্রী জর্জ টরেসে এ তথ্য জানিয়েছেন।
জর্জ টরেসে বলেন, মেক্সিকো থেকে একটি ছোট উড়োজাহাজ পাঁচজন জার্মান নাগরিককে নিয়ে কোস্টারিকায় নিখোঁজ হয়েছে। আমরা মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিমানবন্দরগামী একটি ব্যক্তিগত ফ্লাইটের বিষয়ে সতর্কতা পেয়েছি।
একটি ভিডিও বার্তায় তিনি বলেন, উড়োজাহাজটি কোস্টারিকান ক্যারিবিয়ানের লা ব্যারা দে প্যারিসমিনার কাছে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ হারায়। আমরা দ্রুত উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করার জন্য অভ্যন্তরীণ প্রোটোকল সিস্টেম সক্রিয় করেছি। কিন্তু এর কয়েক ঘণ্টা পরে রাত হয়ে যাওয়ায় এবং খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান স্থগিত করা হয়।
-B










