উড়ন্ত উড়োজাহাজের কাচে ফাটল - কলকাতায় জরুরি অবতরণ
A
মনিটর রিপোর্ট
Published: April 16, 2023 | 12:00 AM1 min read

কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হলো হংকংগামী একটি মালবাহী উড়োজাহাজ।
শনিবার (১৫ এপ্রিল) সকালে সৌদি আরবের উড়োজাহাজ সংস্থা সৌদিয়ার ওই মালবাহী উড়োজাহাজটির সামনের কাচে চিড় ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি অবতরণের জন্য কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হয়। বেলা ১২টা নাগাদ সেটি নিরাপদে বিমানবন্দরে নামে।
শনিবার ৪ জন কর্মীসহ সৌদিয়ার ওই মালবাহী উড়োজাহাজটি জেদ্দা থেকে হংকংয়ের উদ্দেশে রওনা হয়েছিল। তবে সকালে সেটির সামনের কাচে (উইন্ডশিল্ড) চিড় দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে।
সকাল ১১টা ৩৭ মিনিটে জরুরি ভিত্তিতে সৌদিয়ার উড়োজাহাজটির অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বেলা ১২টা ২ মিনিটে সেটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এর পর বিমানবন্দরে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়।
-B
Spread the word










