শ্রীলঙ্কা ভ্রমণে যাত্রীদের জন্য নির্দেশনা

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) এক চিঠিতে শ্রীলঙ্কার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দেশটিতে চরম অস্থিরতা বিরাজ করায় বাংলাদেশিসহ বিদেশিদের যাতায়াত নির্বিঘ্ন করতে কিছু নির্দেশনা জারি করেছে ।
দেশটির সিভিল এভিয়েশনের চেয়ারম্যান উপুল ধার্মাদাসা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে যারা শ্রীলঙ্কা যাবে, তাদের বাংলাদেশের বিমানবন্দর থেকে স্ব স্ব এয়ারলাইন্সের যেই বোর্ডিং পাস দেওয়া হবে সেটাই তাদের কারফিউ পাস হিসেবে গণ্য হবে। আর যেসব বাংলাদেশি শ্রীলঙ্কা থেকে দেশে ফিরবে তাদের এয়ারলাইন্সের ই-টিকিটের কপিই তাদের কারফিউ পাস হিসেবে গণ্য হবে। বোর্ডিং পাস এবং ই-টিকিট আইনশৃঙ্খলা বাহিনীকে দেখালেই তারা কারফিউতে চলাচল নিশ্চিত করবে।
বাংলাদেশ থেকে বর্তমানে শ্রীলঙ্কার কলম্বো রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। তবে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি এয়ারলাইন্স ট্রানজিট ফ্লাইটে শ্রীলঙ্কা যায়।
-B










