আবারও বিপর্যয় - একদিনেই চার ফ্লাইট বাতিল

আবারও হজের ফ্লাইট বিপর্যয় ঘটেছে। হজযাত্রী সঙ্কটে মঙ্গলবার (১৩ জুন) একদিনেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগেও যাত্রী সঙ্কটে ১৭টির বেশি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান ও সৌদি এয়ারলাইন্স।
এ সঙ্কট মোকাবেলায় এর আগে সৌদির কাছে ১০টি ফ্লাইটের অনুমতি চাওয়া হলেও নতুন করে আবারো সঙ্কট দেখা দিয়েছে। ফলে শেষ দিকে হজযাত্রী পরিবহনে চরম সঙ্কট দেখা দেয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ দিকে হজফ্লাইট শেষ হতে আর মাত্র ১০ দিন বাকি থাকলেও প্রায় আড়াই হাজার হজযাত্রীর এখনও ভিসা আবেদন করেনি ৩৫৫টি হজ এজেন্সি। এর মধ্যে উল্লেখযোগ্য হজযাত্রী থাকা ১৫টি এজেন্সিকে শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয়।
গত ২১ মে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। বাংলাদেশ থেকে এবার এক লাখ সাড়ে ২২ হাজার ব্যক্তি পবিত্র হজ পালনে যাচ্ছেন। আগামী ২২ জুন সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট। পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন।
মঙ্গলবার মোট ১১টি ফ্লাইট ছিল। এর মধ্যে ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর সব ক’টিই বাংলাদেশ বিমানের। জানা যায়, এর আগেও যাত্রী সঙ্কটে ১৭টির বেশি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান ও সৌদি এয়ারলাইন্স। এ সঙ্কট মোকাবেলায় এর আগে সৌদির কাছে ১০ ফ্লাইটের অনুমতি চেয়েছে সরকার। এবার নতুন করে আরও এত বেশি ফ্লাইট বাতিল হওয়ায় নতুন করে আবারও সঙ্কট দেখা দিয়েছে। ফলে শেষ দিকে হজযাত্রী পরিবহনে চরম সঙ্কট দেখা দেয়ার আশংকা তৈরি হয়েছে।
-B










