ঢাকা মোটর শো' তে হাভাল প্রদর্শন করল নতুন মডেলের গাড়ি
A
মনিটর রিপোর্ট
Published: June 25, 2022 | 12:00 AM1 min read

সম্পূর্ণ নতুন এস ইউ ভি এবং পিকআপ নিয়ে হাভাল সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ঢাকা মোটর শো প্রদর্শনী করে।
এইস অটোস এবং বাংলাদেশে হাভাল-এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নতুন এস ইউ ভি প্রদর্শনের পাশাপাশি আসন্ন নতুন মডেলের প্রচারও করে।
প্রদর্শনীতে হাভালের জলিওন, এইচসিক্স, এইচ নাইন ওবিলাস বহুল প''য়ের পিকআপ গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করে। এইস ট্যাঙ্কের প্রি-বুকিংও চালু করেছে এই প্রদর্শনীতে, যা একটি গ্লোবাল হাই-এন্ড এস ইউ ভি ব্র্যান্ড ৷
ফেস্টের সকল দর্শকদের জন্য তারা আকর্ষণীয় অফারও ঘোষণা করে। মোটর শো'তে তাদের পছন্দের মডেল বুকিং দিলে তারা একটি বিনামূল্যে মাউন্টেন বাইক পাবেন।
উল্লেখ্য, ঢাকা মোটর শো দেশের সবচেয়ে বড় গাড়ি শো যেখানে রয়েছে ১২ টি গাড়ির ব্র্যান্ড, ৫ টি কমার্শিয়াল, ও ১০ টি বাইক ব্র্যান্ড৷
-B
Spread the word










