এইচএমপিভি : শাহ আমানত বিমানবন্দরে ৭ নির্দেশনা

চট্টগ্রাম : হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের সাত নির্দেশনা মানতে বলেছে কর্তৃপক্ষ।
এতে মাস্ক পরিধানসহ স্যানিটাইজার ব্যবহার ও কমপক্ষে তিন ফুট দূরত্ব মানার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার ( ১৫ জানুয়ারি)বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে এইচএমপিভি সংক্রমণ প্রতিরোধে সাতটি নির্দেশনার কথা উল্লেখ করা হয়।
এর মধ্যে রয়েছে শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার, হাঁচি/কাশির সময়/বাহু/টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখা, ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনা যুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলা এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধোয়া, আক্রান্ত হওয়া ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ না ধরা এবং জ¦র, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অথবা প্রয়োজনে কাছের হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।
-B










