স্বচালিত ট্যাক্সি চালু করছে হোন্ডা ও জিএম

জাপানের হোন্ডা ও যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরস (জিএম) টোকিওতে স্বচালিত ট্যাক্সি পরিষেবা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে।
দেশটিতে বয়স্ক নাগরিকের সংখ্যা বেড়ে যাওয়ায় চালক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানে এমন উদ্যোগ নিয়েছে কোম্পানিটি দুটি। ২০২৬ সালের শুরুতে ট্যাক্সিগুলো বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: পর্যটন খাতের সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়ছে থাই অর্থনীতিতে
হোন্ডা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ প্রকল্পে সহযোগী হিসেবে রয়েছে সান ফ্রান্সিসকোভিত্তিক সেলফ ড্রাইভিং কার অপারেটর ক্রুজ। এটি যাত্রীদের সম্পূর্ণ নতুন ধরনের গতিশীলতার অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়া জাপানে চলমান ট্যাক্সি ও বাসচালকের ঘাটতি মোকাবেলায়ও সহায়তা করবে। দ্রুত বাড়তে থাকা বয়স্ক জনগোষ্ঠী ও পরিবহন শ্রমিক সংকট মোকাবেলায় বিকল্প ব্যবস্থা উদ্ভাবনে যানবাহন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দিয়ে আসছে জাপান সরকার। এর অংশ হিসেবে ২০২০ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বনিয়ন্ত্রিত গাড়ি চালু করে দেশটি। ২০২৬ সালের মধ্যে টোকিওর রাস্তায় ডজনের বেশি চালকবিহীন গাড়ি চালু করার আশা করছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন: সেন্টমার্টিন : নিরাপদে ফিরল আটকে পড়া ৭০০ পর্যটক
হোন্ডা কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাক্সিগুলো একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রীদের তুলে নিয়ে সম্পূর্ণ সেলফ ড্রাইভিংয়ের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছে দেবে। এক্ষেত্রে একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন গ্রাহক। এদিকে অটো জায়ান্ট টয়োটা ও নিশানও স্বচালিত ট্যাক্সি এবং বাস চালু করতে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে বলে জানিয়েছে।
-B










