পর্যটন শিল্প বিকাশে ঢাকা-সিঙ্গাপুর অংশীদারিত্ব বৃদ্ধির আশাবাদ

পর্যটন শিল্পের বিকাশ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ঢাকা ও সিঙ্গাপুরের মধ্যকার পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (২ অগাস্ট) সিঙ্গাপুরের মেরিনা স্যান্ডস্ বে হোটেলে মেয়র ব্যারিস্টার শেখ তাপসের সাথে সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী ও সামাজিক সেবা সমন্বয়করণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ডেসমণ্ড লি'র দ্বিপাক্ষিক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে পর্যটন শিল্পের বিকাশ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ঢাকা ও সিঙ্গাপুরের মধ্যকার পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস ও সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী ডেসমণ্ড লি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও ঢাকা-সিঙ্গাপুর বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত নানাবিধ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
শেখ তাপস এ সময় ঢাকাসহ সারাদেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনীতির বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামগ্রিক চিত্র তুলে ধরেন। জবাবে মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ও সামষ্টিক উন্নয়নের প্রশংসা করেন।
উল্লেখ্য , গত ৩১ জুলাই সিঙ্গাপুরের মেরিনা স্যান্ডস্ বে হোটেলে ৪ দিনব্যাপী ওয়ার্ল্ড সিটিজ সামিট-২০২২ শুরু হয় যা ৩ অগাস্ট পর্যন্ত চলবে। সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র্য, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকাসহ ৬০ দেশের মেয়রগণ অংশ নিচ্ছেন।
-B










