পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে হোটেল শেরাটন
A
মনিটর রিপোর্ট
Published: November 16, 2023 | 12:00 AM1 min read

ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে রাজধানীর বনানীর হোটেল শেরাটন।
বহুতল ওই ভবন নিয়ে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে ডিএনসিসির সঙ্গে সমঝোতা হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের। ডিএনসিসি কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে মেয়র মো. আতিকুল ইসলাম ও বোরাক রিয়েল এস্টেটের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী সমঝোতা চুক্তিতে সই করেন।
এর মাধ্যমে হোটেল শেরাটনের অংশীদারত্ব বুঝে নিয়েছে দুই পক্ষ। এর ফলে হোটেল শেরাটন চালু হতে আর কোনো বাধা নেই।
-B
Spread the word










