দ্বিপাক্ষিক উড়োজাহাজ চলাচলের ক্ষেত্র বাড়াতে ভূমিকা রাখবে ICAO

ঢাকা: গত ৩-৭ ডিসেম্বর ২০২৩ তারিখ সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বেসামরিক উড়োজাহাজ চলাচল সংস্থা (ICAO)-এর উড়োজাহাজ চলাচল নেগোসিয়েশন সংক্রান্ত সবচেয়ে বড় ইভেন্ট ICAO Air Services Negotiation Event 2023 (ICAN2023) অনুষ্ঠিত হয়।
এ বছর আইকাও-এর ৯৭টি সদস্য দেশের এরোনটিক্যাল অথরিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এ ইভেন্টে মূলতঃ আইকাও-এর সদস্য দেশসমূহ নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক উড়োজাহাজ চলাচল চুক্তি স্বাক্ষর/অনুস্বাক্ষর, দ্বিপাক্ষিক উড়োজাহাজ চলাচল চুক্তির সম্প্র্রসারণ এবং উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ধরণের সহযোগিতা ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা/পর্যালোচনা করেন । আলোচনা পর্যালোচনার পর আলোচিত বিষয়ের উপর Record of Discussion, Agreed Minutes, Memorandum of Understanding স্বাক্ষর হয়।
নেগোসিয়েশন সংক্রান্ত আইকাও-এর সবচেয়ে বড় এ ইভেন্টটি প্রতি বছর অনুষ্ঠিত হলেও বিশ্বব্যাপী কোভিড মহামারীর কারণে ২০১৯ সালের পর বাংলাদেশ এই ইভেন্টটিতে অংশগ্রহণ করতে পারেনি। এ বছর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান (Air Vice Marshal M Mafidur Rahman)-এর নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশী এয়ারলাইন্সের প্রতিনিধিসহ ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ইভেন্টটিতে অংশগ্রহণ করে।
এই ইভেন্টে বাংলাদেশের সাথে মোট ১৩টি দেশের দ্বিপাক্ষিক উড়োজাহাজ চলাচল চুক্তি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। তন্মধ্যে, বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে নতুন দ্বিপাক্ষিক উড়োজাহাজ চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে দুই দেশের মনোনীত উড়োজাহাজ সংস্থা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।
নতুন এ চুক্তি স্বাক্ষর ছাড়াও, বাংলাদেশের সংগে বিদ্যমান দ্বিপাক্ষিক উড়োজাহাজ চলাচল চুক্তিসমূহের আওতায় উড়োজাহাজ চলাচল সংক্রান্ত বিদ্যমান সুযোগ-সুবিধাদি সম্প্রসারণের উদ্দেশ্যে কুয়েত, কাতার ও বাহরাইনের মধ্যে Agreed Minutes; জর্ডান, আলজেরিয়া, ওমান, থাইল্যান্ড, কানাডা, উজবেকিস্তান-এর সংগে Record of Discussion; এবং বিদ্যমান দ্বিপাক্ষিক উড়োজাহাজ চলাচল চুক্তি আধুনিকায়নের উদ্দেশ্যে নেদারল্যান্ডস, জার্মানী, ও যুক্তরাজ্যের সংগে Record of Discussion স্বাক্ষরিত হয়েছে।
আলোচনাতে বিমান বাংলাদেশসহ অন্যান্য দেশীয় এয়ারলাইন্স-এর সাথে বিদেশী এয়ারলাইন্স-এর কোড শেয়ার (code share) সহ বানিজ্যিক সহযোগিতা বৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
অধিকন্তু, এ ইভেন্টে উপস্থিত যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এ ৩টি দেশের সংগে বাংলাদেশের উড়োজাহাজ চলাচল সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে চেয়ারম্যান, সিএএবি’র নেতৃত্বে প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সভা করেছেন।
এছাড়াও সিএএবি-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান এই ইভেন্টে আরও অনেক রাষ্ট্রের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক ও মতবিনিময় করেন।
সার্বিকভাবে ICAN2023 ইভেন্টে অংশগ্রহণের কারণে একদিকে যেমন উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দীর্ঘ দিনের অনিস্পন্ন বেশ কিছু বিষয় সস্পন্ন করা সম্ভব হয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের উপস্থিতি ও অংশগ্রহণ আরো বিস্তৃত হয়েছে।
বিভিন্ন দেশের সংগে আলোচনার মাধ্যমে বাংলাদেশের উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দেশগুলোর আগ্রহ, অগ্রগতি এবং বাংলাদেশ সম্পর্কে দেশগুলোর উচ্চধারণা সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয়েছে–যা উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আরো অবদান রাখবে ।
-B










