কক্সবাজার সমুদ্র সৈকতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

কক্সবাজার : বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সোনালি প্রলেপে মোড়ানো সেই ট্রফি এবার পা রেখেছে বাংলাদেশে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার চ্যাম্পিয়নস ট্রফির আলোয় হয়ে উঠেছিল ঝলমলে।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে ট্রফিটি প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকাল ৩টা পর্যন্ত বিনা টিকিটে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পান দর্শনার্থীরা।
আইসিসির এই শিরোপা দেখতে ভিড় করেন অনেক ক্রিকেটপ্রেমী দর্শনার্থী। তাদের আগমনে সৈকতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নানান বয়সের মানুষ, স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ট্রফি দেখার জন্য ছুটে আসেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত সম্মেলন কেন্দ্র- উর্মির সামনে বালুতে ট্রফিটি প্রদর্শনের জন্য তৈরি করা হয় একটি বিশেষ মঞ্চ।
এই আয়োজনকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তার বলয়। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং
এই আয়োজন কেবল ক্রীড়াপ্রেমীদের জন্য নয়, কক্সবাজারের পর্যটনকেও প্রাণবন্ত করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকী বলেন, সৈকতে আইসিসি ট্রফি প্রদর্শন হওয়ায় অনেকে কক্সবাজারকে গুরুত্ব সহকারে দেখছেন।
আইসিসি ট্রফি প্রদর্শন শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনার অংশও বটে। এই আয়োজন নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি আগ্রহী করবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।
উল্লেখ্য, বিশ্বভ্রমণের অংশ হিসেবে পাঁচ দিনের জন্য বাংলাদেশে এসেছে এই ট্রফি। বিসিবি জানিয়েছে, ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি প্রদর্শিত হবে। কক্সবাজারের পর ঢাকার বসুন্ধরা শপিং সেন্টার ও শের-ই-বাংলা স্টেডিয়ামে ট্রফিটি যথাক্রমে ১২ ও ১৩ ডিসেম্বর প্রদর্শিত হবে।
-B










