বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

একত্রিশতম বৈদেশিক মিশন হিসাবে বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালে বাংলাদেশে ই-পাসপোর্ট প্রবর্তন করেন। এটা ছিল দেশের জনগণের জন্য মুজিববর্ষের উপহার।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৬৪টি জেলার ৭২টি অফিস থেকে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে। শিগগিরই দেশের ৮০টি মিশনে এর কার্যকারিতা শুরু হবে। আশা করছি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ই-ভিসা কার্যক্রম শুরু করতে পারব।
আরও পড়ুন: ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু
অনুষ্ঠানে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব, ই-পাসপোর্ট প্রকল্পের ডেপুটি ডাইরেক্টর এবং বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বেশ কয়েকজন সদস্য বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাস বেলজিয়ামের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ সাহানারা খাতুন প্রমুখ।
-B










