কুষ্টিয়ায় ভারতীয় ভিসা কেন্দ্রের উদ্বোধন
A
মনিটর রিপোর্ট
Published: April 17, 2023 | 12:00 AM1 min read
কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (১৬ এপ্রিল) এই সেন্টারের উদ্বোধন করেন তিনি।
এটি বাংলাদেশের ১৬তম আইভ্যাক কেন্দ্র। এটি কুষ্টিয়া ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোর বাসিন্দাদের ক্ষেত্রে ভারতে ভ্রমণের জন্য ভিসা পরিষেবা আরও সহজ ও সুবিধাজনক করবে।
নতুন কেন্দ্রটি উদ্বোধনের পর প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণের জন্য ভিসা সুবিধা ক্রমাগত উন্নত করার প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন কেন্দ্রটি মানুষে-মানুষে যোগাযোগকে আরো শক্তিশালী করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
-B
Spread the word










