কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন করা হয়েছে। কুয়াকাটার অন্যতম ভ্রমণ স্পট হিসেবে খ্যাত মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের কাছে জাদুঘরটি প্রতিষ্ঠা করেন মিশ্রীপাড়া সিমা বৌদ্ধবিহারের সভাপতি মংলাচিং রাখাইন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাদুঘরটি পরিদর্শন শেষে উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন।
লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ উত্তম মহাথেরসহ অনেকে।
জাদুঘরের প্রতিষ্ঠাতা মি. মংলাচিং রাখাইন বলেন, আমাদের রাখাইন সম্প্রদায় এখন বিলীন হওয়ার পথে। তাই আমি রাখাইনদের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন করেছি। এরই মধ্যে অনেক সাড়া পেয়েছি এবং সাধারণ যারা পর্যটক রয়েছেন, তারাও অনেক উপভোগ করছে।
আরও পড়ুন: পানিতে থৈ থৈ নিউইয়র্কের রাস্তা, বিঘ্নিত উড়োজাহাজ পরিষেবা
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটা আরও একটি মাইলফলক পূর্ণ করলো, রাখাইনদের নিয়ে অনেকের আগ্রহ থাকে জানার, দেখার, আশা করি, এ আয়োজনটি তাদের পূর্ণতা দেবে।
-B










