বেবিচককে অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার।
২৬মে দুপুরে সংস্থাটির সদর দপ্তরে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম ও বেবিচক সদস্যসহ ঊধ্বর্তনরা।
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্য ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক দিন দিন আরও গভীর হবে। দুদেশের মধ্য আকাশ যোগাযোগ ব্যবস্থা আরও বিস্তৃত পরিসরে চালু করতে হবে। ভ্রাতৃপ্রতিম দুদেশের মধ্য ব্যবসা-বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক যত বেশি উন্নত হবে, ততই আঞ্চলিক নিরাপত্তা জোরদার হবে।
বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, হস্তান্তর করা লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি যাত্রী সাধারণ ও বেবিচক কর্মকর্তা-কর্মচারীরা জরুরি প্রয়োজনে ব্যবহার করবেন। পাশাপাশি যেকোনো প্রয়োজনে সবার উপকারে আসবে। অ্যাম্বুলেন্সটি উপহার দেওয়ার ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান বেবিচক চেয়ারম্যান।
-B










