ভারতের আন্তর্জাতিক ফ্লাইট ৭৯ শতাংশ পুনরুদ্ধার

ভারতের আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল ৭৯ শতাংশ করোনাভাইরাস মহামারীপূর্ব অবস্থায় পৌঁছেছে। আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল শুরু হওয়ার পরে মাত্র তিন মাসে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
এ ভালো অগ্রগতির পেছনে বেশকিছু পদক্ষেপ কাজ করেছে। তার মধ্যে জনপ্রিয় সব আন্তর্জাতিক গন্তব্য পর্যটকদের জন্য খুলে দেয়া, ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং উড়োজাহাজ চলাচল সক্ষমতা বৃদ্ধি এর পেছনে বিশেষভাবে কাজ করেছে বলে অভিজ্ঞমহলের ধারণা।
মোটের ওপর আইসিআরএ লিমিটেডের প্রত্যাশা, ২০২৩ বা ২০২৪ অর্থবছরে দেশটির আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল কভিড-১৯ মহামারীপূর্ব অবস্থায় ৯০-৯২ শতাংশ ফিরবে। ভারতের কর্মক্ষমতা নিয়ে এসব মন্তব্য জানান আইসিআরএর করপোরেট রেটিংসের সিনিয়র অ্যানালিস্ট অভিষেক লাহটি।
যদিও এ সময়ে দেশের অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল কিছুটা কমে এসেছে। ২০২২ সালের জুনে ৯১ শতাংশ কভিড-১৯ পূর্ববর্তী অবস্থানে ছিল। যেটা গত এপ্রিল ও মে মাসে ছিল ৯৮ শতাংশ।
আইসিআরএ বলেছে, গ্রীষ্মকালীন অবকাশ শেষ হয়ে যাওয়া, স্কুলগুলো খুলে যাওয়া এবং অবসর ভ্রমণ কমে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
-B










