মায়ানমারে জরুরি অবতরণ করলো ইন্ডিগো ফ্লাইট
A
মনিটর রিপোর্ট
Published: March 21, 2023 | 12:00 AM1 min read
মাঝ আকাশে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রৌঢ় যাত্রীর। উড়োজাহাজের মধ্যেই আচমকা তাঁর হার্ট অ্যাটাক হয়। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে জরুরি ভিত্তিতে উড়োজাহাজটিকে মায়ানমারে অবতরণ করানো হয়। কিন্তু ওই যাত্রীকে বাঁচানো যায়নি।
রবিবার (১৯ মার্চ) ভারতীয় ইন্ডিগো সংস্থার ৬ই-৫৭ উড়োজাহাজটি ব্যাঙ্কক থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। তাঁর বয়স ৫৭ বছর। স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ উড়োজাহাজটি ব্যাঙ্ককের মাটি ছাড়ে। ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমানেই হৃদ্রোগে আক্রান্ত হন প্রৌঢ়। এর পর উড়োজাহাজটি মায়ানমারে নামানো হয়। প্রায় ৫ ঘণ্টা পর মায়ানমারের ইয়াঙ্গন বিমানবন্দর থেকে ইন্ডিগোর উড়োজাহাজটি আবার মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়।
-B
Spread the word










