রানওয়ে থেকে ছিটকে কাদায় ইন্ডিগোর উড়োজাহাজ
A
মনিটর রিপোর্ট
Published: July 30, 2022 | 12:00 AM1 min read

দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইন্ডিগোর একটি উড়োজাহাজ।
৯৮ জন যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে যায় ইন্ডিগোর একটি উড়োজাহাজের চাকা। গতকাল (২৯ জুলাই) ভারতের আসামের যোরহাট বিমানবন্দরে ঘটে এ ঘটনাটি ।
কলকাতাগামী উড়োজাহাজটির চাকা পিছলে রানওয়ের পাশের জমির কাদায় গেঁথে যায়। তবে যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি। তারা সকলেই অক্ষত রয়েছেন।
তবে ঘটনার পর ফ্লাইটটি বাতিল করা হয়। ইন্ডিগো বলছে, কেন এমন ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
Spread the word










