অণ্ডালে জরুরি অবতরণ ইন্ডিগো ফ্লাইটের
A
মনিটর রিপোর্ট
Published: August 02, 2022 | 12:00 AM1 min read

গভীর নিম্নচাপ আর খারাপ আবহাওয়ার জেরে ইন্ডিগোর একটি ফ্লাইট তড়িঘড়ি অণ্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ১০৪ জন যাত্রী নিয়ে নিরাপদে অন্ডাল বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
অবতরণের পর জেলা প্রশাসনের নির্দেশে বিমান বন্দর কর্তৃপক্ষ যাত্রীদের পানি, চা, কফি দিয়ে আপ্যায়ণও করে।
এদিকে, ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া ভালো হলেই সন্ধ্যা নাগাদ ইন্ডিগো ফ্লাইটটি পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তবে তাতে চার জন যাত্রী ফেরত যান। বাকি ৩৪ জন যাত্রী সড়ক পথে দেওঘরের উদ্দেশ্যে রওনা দেন এবং ৬৬ জন যাত্রী ক্যাব ও ব্যক্তিগত গাড়িতে রওনা দেন। তবে বিমান বন্দর কর্তৃপক্ষের পরিষেবায় খুশি যাত্রীরা।
-B
Spread the word










