সংক্রমণ বাড়ছে চিনে : সাংহাই শহরে লকডাউন জারি

চিনের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ বাড়ছে দ্রুত হারে। গত দু’বছরে সে দেশে কখনও পরিস্থিতির এমন অবনতি হয়নি। এই পরিস্থিতিতে রবিবার (২৭ মার্চ )চিনের তৃতীয় বৃহত্তম শহর সাংহাইয়ের অর্ধেক অঞ্চল জুড়ে জারি করা হয়েছে প্রথম দফার লকডাউন।
অতিমারি-পর্বের গোড়া থেকেই ‘জিরো কোভিড’ নীতি নিয়ে চলা চিনের বেশির ভাগ শহরেই ইতিমধ্যেই করোনা সংক্রান্ত নানা বিধিনিষেধ জারি হয়েছে। সাংহাইয়ের স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাংহাইয়ের অন্তর্গত পুডং আর্থিক জেলা এবং আশেপাশের অঞ্চলগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লকডাউন জারি থাকবে। দ্বিতীয় ধাপে, সাংহাইয়ে মাঝ দিয়ে বয়ে চলা হুয়াংপু নদীর পশ্চিমে বিস্তীর্ণ ঘনবসতিপূর্ণ ডাউনটাউন এলাকায় শুরু হবে পাঁচ দিনের লকডাউন।
প্রসঙ্গত, রবিবার সাংহাই শহরে মোট ৩,৫০০টি নতুন সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে। এই পরিস্থিত সংক্রমণ ঠেকাতে আমেরিকার মোটরগাড়ি নির্মাতা সংস্থা টেসলা-সহ বিভিন্ন সংস্থার কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
-B










