মুনাফায় ফিরেছে ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ

চলতি বছরের প্রথমার্ধে মুনাফায় ফিরেছে ব্রিটিশ এয়ারওয়েজের প্যারেন্ট প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ (আইএজি)।
মূল্যস্ফীতি পরিস্থিতিতে প্রতিষ্ঠানের খরচ ও টিকিটের দাম বেড়েছিল। কিন্তু কভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট অবস্থা থেকে পুনরুদ্ধারে সক্ষম হওয়ায় বছরের প্রথমার্ধেই এ অগ্রগতি অর্জিত হয়েছে।
প্রথম ৬ মাসে বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারলাইনস গ্রুপটির কর-পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৯২ কোটি ১০ লাখ ইউরো বা ১০০ কোটি ডলার। যাত্রী চাহিদা বৃদ্ধির মাধ্যমে বড় মুনাফা অর্জন করে আইএজি। পাশাপাশি স্প্যানিশ ক্যারিয়ার আইবেরিয়া ও আয়ারল্যান্ডের এয়ার লিঙ্গাসের মালিকও এটি।
আরও পড়ুন: কান্তাসের বার্ষিক মুনাফা ১১০ কোটি ডলার
বিবৃতিতে যোগ করা হয়, এক বছর আগে প্রতিষ্ঠানটির মোট লোকসানের পরিমাণ ছিল ৬৫ কোটি ৪০ লাখ ইউরো। গ্রুপের প্রধান নির্বাহী লুইস গ্যালেগো বলেন, ‘বছরের শুরু থেকেই শক্তিশালী মুনাফা গ্রাহকের জন্য বিনিয়োগ তহবিল জোগানের পাশাপাশি ঋণ কমিয়ে আমাদের ব্যালেন্স শিটকে উন্নত করতে সাহায্য করছে।’
-B










