৩২টি এয়ারবাস, ১০টি বোয়িং উড়োজাহাজ কিনছে জাপান
A
মনিটর রিপোর্ট
Published: March 23, 2024 | 12:00 AM1 min read

টোকিও: এয়ারবাস থেকে ৩২টি এবং বোয়িং থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনতে যাচ্ছে জাপান।
বৃহস্পতিবার (২১ মার্চ)আর্থিক বিবরণের বিস্তারিত উল্লেখ না করে জাপান এয়ারলাইন্স এ কথা জানিয়েছে।
পরিচালনা পর্ষদের বৈঠকের পর জাপান এয়ারলাইন্স (জেএএল) ঘোষণা করেছে, তারা এয়ারবাস থেকে মোট ২১টি এ৩৫০-৯০০ উড়োজাহাজ, ১১টি এ৩২১নিও উড়োজাহাজ এবং বোয়িং কোম্পানি থেকে ১০টি ৭৮৭-৯ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
জাপান এয়ারলাইন্স উড়োজাহাজ পুনর্নবীকরণ পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে।
-B
Spread the word










