নতুন ব্যাংক নোট আনছে জাপান
A
মনিটর রিপোর্ট
Published: December 14, 2023 | 12:00 AM1 min read

প্রায় দুই দশক পর নতুন ব্যাংক নোট বাজারে আনতে যাচ্ছে জাপান। আগামী বছরের ৩ জুলাই থেকে ১০ হাজার (৬৯ ডলার), ৫ হাজার ও ১ হাজার ইয়েনের নতুন নোট ইস্যু করা হবে।
নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত নোটও চালু থাকবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
১০ হাজার ইয়েনের নোটে জাপানি পুঁজিবাদের জনক ইচি শিবুসাওয়াকের ছবি থাকবে। ৫ হাজার ইয়েনের নোটে দেখা যাবে শিক্ষাবিদ ও দেশটিতে নারীদের উচ্চশিক্ষার পথপ্রদর্শক উমেকো সুদার ছবি। আর ১ হাজার ইয়েনের নোটে থাকবে মাইক্রোবায়োলজিস্ট ও টিটেনাসের সিরাম থেরাপি আবিষ্কারক শিবাসাবুরো কিটাসাতোকের ছবি।
-B
Spread the word










