শিগগিরই চালু হচ্ছে জাপান-ইসরায়েল সরাসরি ফ্লাইট
জাপানের নারিতা বিমানবন্দর ও ইসরায়েলের তেল আবিবের মধ্যে শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। জাপানের নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে।
এক সংবাদ বিবৃতিতে নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন জানায়, ২ মার্চ থেকে টোকিও-তেল আবিব বিরতিহীন ফ্লাইট পরিচালিত হবে। টোকিওর নিকটবর্তী নারিতা বিমানবন্দরে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে এল আল ইসরায়েল এয়ারলাইনস লিমিটেড।
২০২০ সালের মার্চে জাপানের সঙ্গে সরাসরি ফ্লাইটের পরিকল্পনার কথা জানিয়েছিল ইসরায়েলের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি। কিন্তু কভিড-১৯ মহামারিতে সে পরিকল্পনা থেকে পিছু হঁটে তারা।
ইসরায়েলে ব্যবসা সম্প্রসারণ করছে জাপানি কোম্পানিগুলো। বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে জাপানভিত্তিক কোম্পানিগুলো বড় অঙ্কের বিনিয়োগ করেছে। এদিকে ইসরায়েলের পর্যটকদের কাছে পছন্দের গন্তব্য হিসেবে দাঁড়িয়েছে জাপান।
-B










