চীন থেকে আগতদের করোনা পরীক্ষা করবে জাপান
চীনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটি থেকে আগতদের করোনা পরীক্ষার নিয়ম করেছে জাপান। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ ঘোষণা দিয়েছেন।
কিশিদা বলেন, চীনে করোনার দ্রুত বিস্তার হচ্ছে। তাই দেশটির মূল ভূখণ্ড থেকে আগতদের কভিড পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় করোনা পজিটিভ এলে আক্রান্তদের ৭ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। এই ব্যবস্থা ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে বলবৎ থাকবে। এই সময়ে নতুন করে চীনে আর ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে না।
এদিকে চীন বিদেশফেরত ব্যক্তিদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধি বাতিল করেছে। দেশটি জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি থেকে এ বিধি আর কার্যকর থাকবে না। এর পরই জাপান দেশটি থেকে আগতদের কভিড পরীক্ষার নিয়মের কথা জানায়।
উল্লেখ, দুই বছরেরও বেশি সময় কঠোর কভিডবিধি চালু ছিল দেশটিতে। গত অক্টোবরে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয় জাপান।
-B










