পর্যটন চাঙ্গায় প্রবৃদ্ধিতে ফিরেছে জাপানের অর্থনীতি
গত বছরের চতুর্থ প্রান্তিকে জাপানের অর্থনীতি ০.৬ শতাংশ সম্প্রসারিত হয়েছে। কয়েক প্রান্তিকে সংকোচন শেষে অবশেষে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী)প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে।
করোনা মহামারীর প্রভাব, চীন থেকে যন্ত্রাংশ আমদানি হ্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ধুঁকেছে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতিটি। ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি মূল্য বৃদ্ধির পাশাপাশি সরবরাহ চেইন সংকটে শিল্পোৎপাদন ব্যাহত হয়েছে বেশির ভাগ দেশেরই। তবে গত বছরের শেষের দিকে চীনসহ বিশ্বের বেশির ভাগ দেশে করোনাবিধি শিথিল করা হয়েছে। এতে জাপান, থাইল্যান্ডসহ এশিয়ার অনেক দেশের পর্যটন খাত ঘুরে দাঁড়িয়েছে।
জাপানের কেবিনেট অফিস জানায়, চতুর্থ প্রান্তিকে জাপানের অর্থনীতি তৃতীয় প্রান্তিকের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ সম্প্রসারিত হয়েছে। উল্লেখ্য জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জাপানের অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছিল। এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির অর্থনীতি ১ দশমিক ১ শতাংশ সম্প্রসারিত হয়েছিল।
গত অক্টোবরে বিদেশীদের জন্য সীমান্ত উন্মুক্ত করে জাপান। এতে ঘুরে দাঁড়াতে শুরু করে দেশটির পর্যটন খাত।
-B










