প্রথমবারের মত জাটা ট্যুরিজম এক্সপোতে বাংলাদেশ

ঢাকাঃ জাপানের সবচেয়ে বড় পর্যটন মেলা জাটা ট্যুরিজম এক্সপো ২০২৩ এ প্রথমবারের মত অংশ নিয়েছে বাংলাদেশ। এশিয়ার অন্যতম বৃহৎ এ পর্যটন মেলায় বাংলাদেশকে প্রতিনিধিত্ত্ব করেছে দেশের ইনবাউন্ড ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ট্যুর প্ল্যানার্স লিমিটেড।
গত ২৬ অক্টোবর থেকে জাপানের ওসাকায় শুরু হয়ে ৪ দিনব্যাপী এ মেলা শেষ হয় ২৯ অক্টোবর। জাটা ট্যুরিজম এক্সপোতে বাংলাদেশের ট্যুর প্ল্যানার্সের হয়ে অংশ নিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফুল হক ও পরিচালক অপারেশন্স তাহসীনুল হক।
আরও পড়ুন: ডলারের দাম বাড়ল আরো ৫০ পয়সা
প্রথমবারের মত জাটা ট্যুরিজম এক্সপোতে অংশগ্রহন প্রসঙ্গে ট্যুর প্ল্যানার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড তসলিম আমিন শোভন বলেন, এশিয়ার অন্যতম বৃহৎ এ পর্যটন মেলায় অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ত্ব করতে পেরে সত্যি আমরা গর্বিত। মেলায় বাংলাদেশ ভিজিটের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কার্যক্রমও প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশ-জাপান দুই দেশের মানুষের মাঝে সেতুবন্ধন রচনা মেলায় ট্যুর প্ল্যানার্সের অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য। মেলা থেকে বেশ সাড়াও পাওয়া গিয়েছে বলেও জানান ড তসলিম আমিন শোভন।
T










