ঢাকায় আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী শুরু ৪ জুলাই

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী-২০২৪’র আয়োজন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞতিতে এ পরিকল্পনায় কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, দেশের অর্থনীতিতে অনবদ্য ভূমিকা রাখা জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী আগামী ৪, ৫ ও ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) পুষ্পগুচ্ছ, ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী-২০২৪ দেশিয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বাজুস আশা করছে। এই প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক মেশিনারিজের সাথে পরিচিতি ঘটবে। ফলে নতুন নতুন জুয়েলারি শিল্প কারখানা স্থাপনে ব্যবসায়ীরা উৎসাহিত হবে। শিল্প কারখানা স্থাপনের ফলে জুয়েলারি শিল্পের বিকাশ ও রপ্তানির দুয়ার উন্মোচিত হবে। এদেশে স্বর্ণ শিল্পের হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে। আমাদের দেশের কারিগররা বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ডিজাইনের গহনা তৈরি করতে সক্ষম হবে।
প্রদর্শনীতে ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন ও থাইল্যান্ড সহ বিশ্বের প্রায় ৩০টি দেশের ৫০টিরও অধিক প্রতিষ্ঠান তাদের মেশিনারিজ প্রদর্শন করবে।
-B










