আরও কিছু সময় দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার

দুয়ারে কাঞ্চনজঙ্ঘা! উত্তরবঙ্গের পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা মিলছে রুপালি তুষার জমে থাকা পর্বত শৃঙ্গের উপর সোনালি রোদের আলো ঠিকরে পড়া নয়নাভিরাম দৃশ্য। যা দেখে আবেগে ভাসছেন আগত পর্যটকগণ।
মঙ্গলবারেও (১ নভেম্বর)একই ধারা বজায় রেখে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। যা নিয়ে সোশ্যাল মিডিয়াও সরগরম।
পরিবেশবিদ থেকে বিশেষজ্ঞদের ধারণা, আবহাওয়ার আচমকা বদল বা নিম্নচাপ জনিত কোনও সমস্যা তৈরি না হলে আরও কিছু সময় দেখা যেতে পারে বিশ্বের তৃতীয় উচ্চতম ওই পাহাড় চূড়া ।
আবহাওয়াবিদরা বলছেন, রোদ ঝলমলে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রাও গড়ে ১৫-১৬ ডিগ্রিতে ওঠানামা করছে। বাতাসে ধূলিকণার প্রভাব কম। সব মিলিয়ে দৃশ্যমানতা বেড়ে যাওয়ায় সমতলের এলাকা থেকেও ওই পর্বত শৃঙ্গের সৌন্দর্য দেখা যাচ্ছে।
গত দু’বছরে করোনার জন্য লকডাউনে দূষণের মাত্রা কমে যাওয়াও যার অন্যতম কারণ।
অপরদিকে, এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়াও। সব মিলিয়ে খুশি এলাকার বাসিন্দা থেকে পর্যটকেরা।
-B










