তুমুল আতঙ্ক তুরস্কের উড়োজাহাজে
তুরস্কের একটি উড়োজাহাজ সংস্থার খাবারে মিলল সাপের মাথা! খাবার পরিবেশন করতে গিয়ে আতঙ্কে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম বিমানসেবিকার। নিজেই সেই সাপের মাথার ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছেন ওই বিমানসেবিকা।
সংবাদমাধ্যমে ওই উড়োজাহাজ সেবিকা জানিয়েছেন, সানএক্সপ্রেস নামক ওই সংস্থার প্লেনটি তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল। উড়োজাহাজের কর্মচারীদের জন্য বরাদ্দ খাবার খাচ্ছিলেন ওই বিমান সেবিকা-সহ অন্যান্য কর্মী। সেখানই হঠাৎ করে তরকারির মধ্যে একটি সাপের কাটা মাথা দেখতে পান কর্মীরা।
নেটমাধ্যমে গোটা বিষয়টির ভিডিও প্রকাশ পেতেই শোরগোল পড়ে যায়। নড়েচড়ে বসে উড়োজাহাজ সংস্থাটিও। সরকারি বিবৃতি দিয়ে সংস্থাটি জানায়, ৩০ বছর ধরে তারা উড়োজাহাজে পরিষেবা দিচ্ছে, তাঁদের কর্মী ও যাত্রীদের সর্বোচ্চ মানের পরিষেবা দিতেও তারা বদ্ধপরিকর।
যে সংস্থা তাদের উড়োজাহাজে খাদ্য সরবরাহ করে তাদের সঙ্গে সব চুক্তি বাতিল করা হয়েছে বলে দাবি উড়োজাহাজটির কতৃপক্ষের।










