দুই দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড়

সাপ্তাহিক ২ দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় জমেছে হাজারো পর্যটকের।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকাল থেকেই সৈকতে এসকল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার ঘুরে দেখছেন তিন নদীর মোহনা, লেম্বুরবন, শুটকি পল্লী, ঝাউবাগান, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির, ফাতরারবন ও গঙ্গামতিসহ পর্যটন স্পটগুলো। আগতদের এমন ভীড়ে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।
ঝিনুক ব্যবসায়ী আ. রহিম জানান, অনেক পর্যটক বেড়েছে, এভাবে সবসময় পর্যটক থাকলে আমরা ব্যবসায়ীরা করোনার লোকসান কেটে উঠতে পারব।
সিলেট থেকে আসা পর্যটক মো. মিজানুর রহমান বলেন, কুয়াকাটায় এসে সবই ভালো লেগেছে, তবে বাসস্ট্যান্ড না থাকায় সড়কে চলাফেরায় চরম ভোগান্তি, পর্যটন ষ্পটগুলোর সড়ক যোগাযোগও তেমন ভাল না।
হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিলন ভূঁইয়া জানান, শীত কম থাকায় প্রায় হোটেলের রুম বুকিং রয়েছে। আমরা পর্যটকদের সেবায় নিয়োজিত আছি। বাসস্ট্যান্ডটি এখন জরুরি হয়ে পড়েছে।
ট্যুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, শীত কম থাকায় পর্যটক বেশি, পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি, তাদের সেবায় আমরা সার্বক্ষণিক নিয়োজিত।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, বাসস্ট্যান্ডের কাজ জরুরি গতিতে চলছে।
-B










