ল্যাটাম এয়ারলাইনসকে ১০ লাখ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রের
A
মনিটর রিপোর্ট
Published: May 25, 2023 | 12:00 AM1 min read

করোনা মহামারীর সময়ে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের রিফান্ডে বিলম্বের কারণে বড় অংকের জরিমানার মুখে পড়েছে ল্যাটাম এয়ারলাইনস।
লাতিন আমেরিকার বৃহত্তম উড়োজাহাজ সংস্থাটিকে ১০ লাখ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয় (ইউএসডিওটি)।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ বলছে, ২০২০ সালের মার্চের পর তারা ল্যাটাম এয়ারলাইনসের বিরুদ্ধে ৭৫০-এর বেশি অভিযোগ পেয়েছে। যুক্তরাষ্ট্র থেকে বা যুক্তরাষ্ট্রমুখী বাতিল ফ্লাইটের যাত্রীদের সময়মতো রিফান্ড করতে ব্যর্থ হয়েছে এয়ারলাইনসটি। রিফান্ড করতে ১০০ দিনেরও বেশি সময় নিয়েছে ল্যাটাম।
-B
Spread the word










