ইবিএল-কনফিডেন্স গ্রুপ কো-ব্র্যান্ড পেরোল ডেবিট কার্ড উদ্বোধন
A
মনিটর রিপোর্ট
Published: August 29, 2023 | 12:00 AM1 min read

ঢাকা : ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং কনফিডেন্স গ্রুপ সোমবার (২৮ আগষ্ট)একটি কো-ব্র্যান্ড পেরোল ডেবিট কার্ড চালু করেছে।
উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক দশকের অংশীদারিত্ব উদ্যাপন উপলক্ষে কনফিডেন্স গ্রুপের কর্মীদের জন্য এই কার্ড চালু করল ইবিএল।
ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কো-ব্র্যান্ড পেরোল ডেবিট কার্ড উদ্বোধন করেন।
আরও পড়ুন: ইবিএল কার্ডধারীদের জন্য কাতার এয়ারওয়েজে বিশেষ ছাড়
এ সময় উপস্থিত ছিলেন স্টারডাস্ট টেলিকম এবং কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খালিদ ইসলাম, কনফিডেন্স গ্রুপের মানবসম্পদ বিভাগ প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম প্রমুখ।
-B
Spread the word










