লুফথানসা বিশেষ ভাবে তৈরি করল এ৩৩০ প্রাইভেট জেট

জার্মানির লুফথানসা টেকনিক সংস্থা ধনীদের জন্য বিশেষ ভাবে তৈরি করেছে এ৩৩০ প্রাইভেট জেট। এ৩৩০ প্রাইভেট জেটটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে দেখে মনে হবে, আকাশে একটি বিলাসবহুল হোটেল উড়ে বেড়াচ্ছে। এ৩৩০ জেটবিমানের মূল্য আড়াই হাজার কোটি টাকার কাছাকাছি।
এটির ভেতরে রয়েছে তিনটি বেডরুম, ডান্স বার! নিজেদের গাড়ি নিয়েও উঠতে পারেন এই ‘উড়ন্ত হোটেলে’।
এ ছাড়াও এ৩৩০ উড়োজাহাজে রয়েছে বিশালাকার লাউঞ্জ, আলাদা কনফারেন্স রুমও। সুরাপানের জন্য আলাদা ঘরে রয়েছে বারের ব্যবস্থা। শরীরচর্চা করার জন্য রয়েছে ফিটনেস রুম। এমনকি কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসার কথা ভেবে তৈরি করা হয়েছে মেডিক্যাল রুমও।
মেডিক্যাল রুমের সিলিংয়ের জন্য হালকা রঙের ব্যবহার করা হলেও ডান্স বারের সিলিংয়ের জন্য গাঢ় রং ব্যবহার করা হয়েছে। মেডিক্যাল রুমের সিলিংয়ের জন্য হালকা রঙের ব্যবহার করা হলেও ডান্স বারের সিলিংয়ের জন্য গাঢ় রং ব্যবহার করা হয়েছে। নির্মাতারা প্রাথমিক ভাবে এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘এক্সপ্লোরার’।
খসড়া অনুযায়ী নির্মাতারা ভেবেছিলেন, এ৩৩০ উড়োজাহাজে ৮ থেকে ১২ জন যাত্রী একসঙ্গে থাকতে পারবেন। তবে বর্তমানে সর্বাধিক সাতচল্লিশ জন যাত্রী যেতে পারেন।
এটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যেন খুব সহজেই এর কোনও অংশ এয়ারবাস এ৩৫০ এবং বোয়িং ৭৮৭ এর মতো বিমানে লাগানো যায়।
এছাড়া প্রায় ১৯ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করার ক্ষমতা রয়েছে এ৩৩০ জেটবিমানের। আর যাত্রীদের বিলাসিতার কথা মাথায় রেখে উড়োজাহাজটি হোটেলের ধাঁচেই বানানো হয়েছে। এই উড়োজাহাজটি উচ্চতায় ১৮ মিটারের বেশি। এর দৈর্ঘ্য ৫৮ থেকে ৬০ মিটারের মধ্যে।
-B










