পর্যটনের দ্বার খুলবে পঞ্চগড়ের মহারাজার দীঘি
A
মনিটর রিপোর্ট
Published: April 09, 2023 | 12:00 AM1 min read

পঞ্চগড়ে মোগল আমলের মহারাজার দীঘি এখনো জেলার সৌন্দর্যবর্ধন করছে। প্রায় ২৫ কিলোমিটার জায়গাজুড়ে ঐতিহাসিক ভিতরগড় দুর্গনগরীর স্থাপনাগুলো কালের বিবর্তনে হারিয়ে গেলেও টিকে রয়েছে শত শত বছরের পুরনো মহারাজার দীঘি।
দীঘির স্বচ্ছ পানি, টিলার মতো উঁচু পাড় আর বছরজুড়ে সবুজের সমারোহে পাখির কলকাকলিমুখর থাকে দীঘির চারপাশ এখনো পর্যটকের মন কাড়ে।
প্রাচীন আমলের অনেক নিদর্শনই দীঘির চারপাশে বিদ্যমান। মনোবাসনা পূরণ করতে দীঘিতে একসময় মানত করতেন স্থানীয়রা। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে দীঘির সৌন্দর্য দেখার জন্য দর্শনার্থী আসেন।
স্থানীয়দের দাবি, পর্যটকের জন্য আবাসন ও স্যানিটেশন ব্যবস্থা সংরক্ষণ করা হলে পর্যটন খাতসহ স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে এ মহারাজার দীঘি।
-B
Spread the word










