ম্যানচেস্টার রুট: বিমানের টিকেটে ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়
A
মনিটর রিপোর্ট
Published: September 12, 2024 | 12:00 AM1 min read

ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ম্যানচেস্টার থেকে বাংলাদেশগামী যাত্রীদের জন্য বিশেষ মূল্য ছাড় দেয়া হচ্ছে।
ষাটোর্ধ্ব সিনিয়র যাত্রীদের জন্য ৩০ শতাংশ এবং অন্যান্য যাত্রীদের জন্য ২০ শতাংশ ডিসকাউন্ট প্রদান করা হচ্ছে। এই ডিসকাউন্ট ৩১ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে যা ম্যানচেস্টার থেকে বাংলাদেশে আগমনের জন্য প্রযোজ্য হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম একথা জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার, ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করতে পারবেন।
-B
Spread the word










