নিউজিল্যান্ড সৈকতে তিমিদের গণ-মরণ

নিউজিল্যান্ডে তিমিদের গণ-মরণ! সমুদ্র সৈকতের কয়েক কিলোমিটার জুড়ে পড়ে আছে কাতারে কাতারে মৃত তিমি। এই সৈকত ‘ডেথ ট্র্যাপ’ (মৃত্যু ফাঁদ) নামে পরিচিত। এখনও পর্যন্ত দু’ডজনেরও বেশি তিমির মৃত্যু হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের ‘ডিপার্টমেন্ট অব কনজার্ভেশন’ সূত্রে খবর, এখনও পর্যন্ত ‘ডেথ ট্র্যাপ’-এ ২৯টি অতিকায় তিমির মৃত্যু হয়েছে। কিন্তু কেন একসঙ্গে এত তিমির মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রচলিত জনশ্রæতি, এই সমুদ্র সৈকত আসলে জলচরদের কাছে মৃত্যুফাঁদ।
খবর অনুযায়ী, তিনটি তিমি সৈকতে ছটফট করছে দেখে স্থানীয়রা তাদের সমুদ্রে ছেড়ে দিয়ে আসেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনটি তিমিই তীরের কাছে এসে ছটফট করতে করতে মারা যায়। কেন এমন হচ্ছে, বুঝে উঠতে পারছেন না বিশেষজ্ঞেরা। তা হলে কি সমুদ্রের অভ্যন্তরে কোনও প্রাকৃতিক আন্দোলনই এর কারণ?
বিশেষজ্ঞরা সেই কারণ উড়িয়ে দিচ্ছেন। তাদের বক্তব্য, তা হলে ওই অঞ্চলের সমস্ত জলচর প্রাণীরা তীরের দিকে ছুটে আসত। কিন্তু বৈজ্ঞানিক পর্যবেক্ষণে তেমন কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। যদিও ‘গোল্ডেন বে’ এলাকায় ভ‚তাত্তি¡ক গঠনের কারণেও তিমিদের গণমৃত্যু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
-B










