এমিরেটস-ইউনাইটেড কোডশেয়ারে অন্তর্ভুক্ত হলো মেক্সিকো
A
মনিটর রিপোর্ট
Published: September 08, 2023 | 12:00 AM1 min read

এমিরেটস ও ইউনাইটেড এয়ারলাইন্সের মধ্যে কোডশেয়ার পার্টনারশিপে মেক্সিকোর ৮টি নতুন গন্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কোডশেয়ার ফ্লাইটের টিকিট ক্রয় করা যাবে।
উল্লেখ্য, বর্তমানে এমিরেটস বার্সেলোনা হয়ে মেক্সিকো সিটিতে ফ্লাইট পরিচালনা করছে। দুই এয়ারলাইনের মধ্যে বর্তমানে কোডশেয়ার পার্টনারশিপের অধীনে যুক্তরাষ্ট্রের অনেকগুলো গন্তব্য অন্তর্ভুক্ত থাকলেও যুক্তরাষ্ট্রের বাইরে মেক্সিকোই হলো প্রথম দেশ। এখান থেকে এমিরেটস যাত্রীরা শিকাগো বা হিউস্টন থেকে মেক্সিকোগামী কোডশেয়ার ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।
আরও পড়ুন: বাংলাদেশে চোখ রিয়াদ এয়ারের
একই ভাবে, মেক্সিকোর ৯টি গন্তব্য থেকে যাত্রীরা শিকাগো ও হিউস্টন হয়ে এমিরেটস নেটওয়ার্কভুক্ত গন্তব্যগুলোতে ভ্রমণ সুবিধা পাবেন।
-B
Spread the word










