মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি -দিল্লি ফিরল টোকিওগামী উড়োজাহাজ
A
মনিটর রিপোর্ট
Published: April 27, 2023 | 12:00 AM1 min read
মাঝ আকাশে উড়োজাহাজজে যান্ত্রিক ত্রুটির কারণে ২০০ জন যাত্রী নিয়ে তড়িঘড়ি দিল্লিফিরল টোকিওগামী উড়োজাহাজ ।
জানা যায়, মঙ্গলবার (২৫ এপ্রিল)সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ২০০ জন যাত্রী নিয়ে টোকিও’র হানেদা বিমানবন্দরের উদ্দেশে উড়ে যায় জাপান এয়ারলাইনসের ফ্লাইটটি । কিন্তু রাত পৌনে একটা নাগাদ আবার ফিরে আসে দিল্লিতে।
জানা যায়, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণেই এটি ফিরে আসে। অন্তত ৫ ঘণ্টা ধরে আকাশে উড়েছিল উড়োজাহাজটি। তবে কী ধরণের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, তা জানা যায়নি। তবে যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। তাঁদের দিল্লির একটি হোটেলে রাখা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর ফের টোকিও’র পথে যাত্রা শুরু করে উড়োজাহাজটি। জাপান এয়ারলাইনসের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
-B
Spread the word










