সিলেট বিমানবন্দরের উন্নয়নকাজ পরিদর্শনে পর্যটন প্রতিমন্ত্রী

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী (এমপি)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সিলেট সফরকালে তিনি ওসমানী বিমানবন্দরে নির্মিতব্য টার্মিনাল ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, কার্গো ভবন ও রানওয়েতে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রকল্প পরিচালক শাহ জুলফিকার হায়দার, সিলেট বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমেদসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চলমান উন্নয়নকাজের বিভিন্ন দিক সম্পর্কে সরজমিন অবহিত হন। এ সময় তিনি গুণগত মান ঠিক রেখে দ্রুততার সঙ্গে কাজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করার জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা দেন।
উল্লেখ্য, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে। উন্নয়নকাজগুলো সম্পন্ন হলে এই বিমানবন্দর ব্যবহারকারী সব যাত্রীর জন্য আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত হবে।
-B










