লাগেজে হাত দেওয়ার সুযোগ নেই বিমান প্রতিমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের নেপালের কাঠমান্ডু থেকে নিয়ে আসা বিমানটি ভিআইপি মর্যাদায় আনা হয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি বলেছেন, বিমানের যাত্রীদের লাগেজে হাত দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত গালা অ্যাওয়ার্ড সেরিমনি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিমান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘সম্ভবত বিমানের পক্ষ থেকে আপনারা প্রেস রিলিজ পেয়েছেন। বিমানের ইডি সাহেব এখানে ছিলেন। আমি ওনার সঙ্গেও কথা বলেছি। যে ফ্লাইটটা কাঠমান্ডু থেকে এসেছে, ওটা ভিআইপি মর্যাদা দিয়ে আনা হয়েছে। ফ্লাইটটা কিন্তু বোর্ডিং বে-তে ছিল। এটাকে বোর্ডিং ব্রিজে আনা হয়েছে।
এ বিমানের যত লাগেজ সব ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে সব এজেন্সি সেখানে ছিল এবং বাফুফের লোকজন লাগেজ রিসিভ করেছে। হায়েস্ট কনসিডারেশন (সর্বোচ্চ ছাড়) তাদের বেলায় দেওয়া হয়েছে।’
-B










