প্লাস্টিক বর্জ্যের দানব!
A
মনিটর রিপোর্ট
Published: June 07, 2023 | 12:00 AM1 min read

পরিবেশের ওপর প্লাস্টিক বর্জ্যের ভয়াবহ প্রভাব সম্পর্কে জনগনকে সচেতন করার উদ্দেশ্যে পাবনা জেলার ঈশ্বরদী পৌরসভা চত্বরে সাময়িকভাবে স্থাপন করা হয়েছে ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি কয়েকটি দানবের প্রতিকৃতি। এগুলো ঘিরে স্থানীয় জনগনের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানীয় অধিবাসীরা দানব তৈরীর জন্য প্রয়োজনীয় ব্যবহৃত প্লাস্টিক সামগ্রীর যোগান দেন।

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে, ঈশ্বরদী পারমাণবিক তথ্যকেন্দ্র প্লাস্টিক দানবগুলো স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। তথ্যকেন্দ্র কর্তৃক পরিচালিত তিনদিনব্যাপী (জুন ৫-৭, ২০২৩) জনসচেতনতা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম, ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এই কর্মসূচীর অধীনে শত শত স্থানীয় শিক্ষার্থী শহর থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণে অংশগ্রহণ করে।
Spread the word










