রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর : বিশেষ ওয়ার্কার ফেয়ারে যুক্ত হলো আরও নতুন রুট
A
মনিটর রিপোর্ট
Published: June 16, 2025 | 12:00 AM1 min read

ঢাকাঃ রেমিটেন্স যোদ্ধাদের যাত্রা সহজলভ্য ও নিরবচ্ছিন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট RBD “T” ওয়ার্কার ফেয়ার টিকিট আরও কয়েকটি নতুন রুটে চালু করেছে।
ইতঃপূর্বে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য চালুকৃত চলমান ওয়ার্কার ফেয়ারের পাশাপাশি বিমান নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটেও রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট RBD “T” ওয়ার্কার ফেয়ার টিকিট চালু করেছে।
উক্ত বিশেষ রেয়াতি ভাড়া শুধু একমুখী টিকিটের জন্য প্রযোজ্য এবং ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
প্রবাসীদের গুরুত্ব ও অবদান বিবেচনায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতীতের মতো ভবিষ্যতেও রেমিটেন্স যোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
-B
Spread the word










