পর্যটনকে আরো ফ্যাসিলিটেট করবে এমভি গঙ্গা বিলাস
A
মনিটর রিপোর্ট
Published: January 16, 2023 | 12:00 AM1 min read
ভারতের পর্যটকবাহী নৌযান এমভি গঙ্গা বিলাস দেশের পর্যটনকে আরো বেশি ফ্যাসিলিটেট করবে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।
রবিবার (১৫ জানুয়ারী) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ভারত কর্তৃক প্রস্তাবিত পরিকল্পিত ক্রুজ পরিষেবা এবং ঐতিহ্যবাহী নৌভ্রমণে সহযোগিতা প্রদানসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
সচিব বলেন, এটা শুধু ট্যুর নয়; এটা প্রটোকলের অংশ। এ ট্যুর আমাদের পর্যটনকে আরো বেশি ফ্যাসিলিটেট করবে। আমাদের আন্তরিকতার কমতি থাকবে না। ব্যবসা, বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করবে এমভি গঙ্গা বিলাস। ১৭ ফেব্রুয়ারি এটি বাংলাদেশের সীমানা অতিক্রম করবে।
-B
Spread the word










