মেক্সিকোয় নতুন এয়ারলাইনসের যাত্রা
A
মনিটর রিপোর্ট
Published: January 04, 2024 | 12:00 AM1 min read

মেক্সিকো: ভ্রমণের ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে সেবা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে মেক্সিকোয় নতুন এয়ারলাইনস কোম্পানির কার্যক্রম শুরু হয়েছে।
দেশটির সেনাবাহিনীর মালিকানায় থাকা কোম্পানিটির নাম মেক্সিকানা দে অ্যাভিয়াচিন।
গত আগস্টে এক ঘোষণায় দেশটির সরকার ১৩ বছর আগে দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানি কিনে নেয়ার বিষয়ে জানিয়েছিল। এয়ারলাইনস কোম্পানিটি মেক্সিকো সিটির দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর ফেলিপ অ্যাঞ্জেলেস থেকে কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে। এ বন্দর থেকে কোম্পানিটি অভ্যন্তরীণ পর্যায়ে এক ডজনেরও বেশি স্থানে সেবা দেবে।
দেশটির প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদোর জানান, মেক্সিকানা দে অ্যাভিয়াচিন পুনরায় উড্ডয়ন শুরু করবে। এয়ারলাইনসটি দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত গ্রুপ ওলমেকা-মায়া-মেক্সিকার মাধ্যমে পরিচালিত হচ্ছে।
-B
Spread the word










