পর্যটন করপোরেশনে নতুন চেয়ারম্যান
A
মনিটর রিপোর্ট
Published: April 18, 2023 | 12:00 AM1 min read

বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বাপক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মো. রাহাত আনোয়ার। তিনি ১৬ এপ্রিল করপোরেশনে যোগদান করেছেন। রাহাত আনোয়ার ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
বাংলাদেশ পর্যটন করপোরেশনে যোগদানের আগে তিনি বাংলাদেশ জুটস মিলস করপোরেশনের চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি সরকারের মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
রাহাত আনোয়ার বাংলাদেশ টেলিভিশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জেলা প্রশাসক হিসেবে রংপুর ও সিলেট জেলায় দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
-B
Spread the word










