ইরাকের কিরকুকে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু
A
মনিটর রিপোর্ট
Published: October 18, 2022 | 12:00 AM1 min read

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়েছে।
দেশটির যোগাযোগমন্ত্রী নাসের আল-শিবলি বিমানবন্দরটির উদ্বোধন করেন।
বিমানবন্দর দিয়ে বছরে ৩৫ লাখের বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন ইমাদ দাহাম নামে ইরাকি এক কর্মকর্তা। চার বছর সময় লেগেছে নতুন এ বিমানবন্দরটি নির্মাণ করতে। এ নিয়ে সম্প্রতি ইরাকে মোট চারটি নতুন বিমানবন্দর নির্মাণ করা হলো।
-B
Spread the word










