লকডাউনে ঘরে বসে নিজের তৈরি উড়োজাহাজে সপরিবার ইউরোপ সফরে যুবক

পুরো উড়োজাহাজটি তৈরি হতে সময় লেগেছে ১৫০০ ঘণ্টা (shoulder)
নিজের বাহনে সুখের সফরে যেতে কার না ভাল লাগে! বিশেষ করে সেই বাহন যদি নিজের হাতে তৈরি হয় ৷
কেরলের ভূমিপুত্র অশোক আলিসেরিল থামারাক্ষণ একটি চার আসনের ছোট উড়োজাহাজই তৈরি করে ফেলেছেন৷ বিধায়ক এভি থামারাক্ষণের ছেলে অশোক তার পর সেই উড়োজাহাজে সপরিবার ইউরোপ ঘুরতে বেরিয়েছেন৷
পলক্কড় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি টেক করার পর তিনি ইংল্যান্ডে যান স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে ৷ ফোর্ড সংস্থার কর্মী অশোক এখন সেখানকারই বাসিন্দা ৷
উড়োজাহাজ তৈরির পরিকল্পনা অশোকের মাথায় আসে দু’ বছর আগে প্রথম লকডাউনে৷ সান পত্রিকাকে তিনি জানিয়েছেন ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪ কোটি টাকা ব্যয় করেছেন বিমান তৈরিতে ৷
পুরো উড়োজাহাজটি তৈরি হতে সময় লেগেছে ১৫০০ ঘণ্টা ৷ অশোকের কথায়, ‘‘এটা একটা নতুন খেলনার মতো৷ শুধু তফাৎ এই যে এখানে রোমাঞ্চ অনেক বেশি ৷ লকডাউনে আমরা তিল তিল করে অর্থসঞ্চয় করেছি ৷ তার পর এই নিজস্ব বিমান তৈরি করেছি ৷’তাঁর স্ত্রী অভিলাষা জানান দু’ বছর ধরে প্রচুর পরিশ্রম করে উড়োজাহাজ তৈরির স্বপ্ন পূরণ করেছেন অশোক ৷










