সব রুটের টিকেটে ১৫ শতাংশ মূল্য ছাড় দিলো নভোএয়ার

দেশের অন্যতম বেসরকারী উড়োজাহাজ সংস্থা নভোএয়ার সব রুটের টিকেটের মূল্যে ১৫শতাংশ মূল্য ছাড় এবং কক্সবাজার রুটে যাওয়া—আসার টিকেট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষনা করেছে ।
এছাড়াও স্মাইলস সদস্যদের জন্যও আকর্ষনীয় অফার ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি।
অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট—২০২৩ এর নভোএয়ার প্যাভিলিয়নে এসে টিকেট ক্রয় করতে হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮-২০ মে ২০২৩ পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।
কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে২ জনের জন্য যাওয়া—আসার টিকেট ক্রয় এবং ২৫শে জুনের মধ্যে ভ্রমন করতে হবে।
ভ্রমন পিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৯টি হোটেলের সাথে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সীগাল হোটেল, নিসর্গ
হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল কল্লোল।
এছাড়াও অন্যান্য হোটেলের সাথে নভোএয়ারের ভ্রমন প্যাকেজ রয়েছে।
এছাড়া নভোএয়ার এর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম “ স্মাইলস” মেম্বাররা মেলায় এসে টিকেট ক্রয় করলে টিকেটের মূল্যে ছাড় ছাড়াও ওয়ানওয়ে টিকেট কিনলে ১০০ বোনাস মাইলেজ ও ব্যাগেজে অতিরিক্ত ৫ কেজি ফ্রি সুবিধা পাবেন।
উল্লেখ্য, নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্য কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
-B










